NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

ম্যারাডোনার জন্মদিনে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:১০ এএম

ম্যারাডোনার জন্মদিনে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

বেঁচে থাকলে আজ ৬৫তম জন্মদিন পালন করতেন ডিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করায় সেই সুযোগ আর কোনো দিনও তিনি পাবেন না। তবে কর্মে অমর হয়ে আছেন আর্জেন্টিনা কিংবদন্তি।

তাই বছরের এই বিশেষ দিনটিতে লাখো ভক্ত-সমর্থক ম্যারাডোনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে।

বিভিন্ন উপায়ে ফুটবল জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তেমনি তার ৬৫তম জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। তাকে শ্রদ্ধা জানিয়ে স্মারক মুদ্রা প্রকাশ করেছে। রৌপ্য মুদ্রাটিতে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যর সঙ্গে ফুটে উঠেছে ম্যারাডোনার জাদুকরী মুহূর্ত।

 

 

বিশেষভাবে তৈরি এই মুদ্রায় ফুটবল ইতিহাসের স্মরণীয় মুহূর্তর একটি ফুটে উঠেছে। মুদ্রার এক পৃষ্ঠে বিংশ শতকের সেরা গোল স্থান পেয়েছে। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ‘গোল অব দ্য সেঞ্চুরির’ মুহূর্ত। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এক এক করে পাঁচ ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে গোলটি করেন সেই বিশ্বকাপে আলবিসেলেস্তাদের অধিনায়ক।

আগামী বছর গোলটির ৪০ বছর পূর্ণ হবে।

 

মুদ্রার অন্য পৃষ্ঠে ফুটবলের ছবি আঁকা হয়েছে। ফুটবলের প্রতি আর্জেন্টাইনদের অসীম ভালোবাসা ও আবেগ হিসেবে বোঝানো হয়েছে। এ জন্যই আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই মুদ্রা ফুটবলে আর্জেন্টিনার প্রতিভা, গর্ব ও আত্মার প্রতীক। মোট ২ হাজার ৫০০টি মুদ্রা তৈরি করা হয়েছে।

৯২৫ খাঁটি রৌপ্য দিয়ে তৈরি মুদ্রার ওজন ২৭ গ্রাম। ব্যস ৪০ মিলিমিটার। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার।