NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ

সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিল বাংলাদেশ। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার উজাইরুল্লাহ নিয়াজাইয়ের সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি হাঁকালেন কালাম সিদ্দিকী। তার শতক আর রিজান হোসেনের ফিফটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে শুরু করেছে বাংলাদেশ।

বগুড়ায় প্রথম ওয়ানডেতে আজ ডিএলএস পদ্ধতিতে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এতে হাসিমুখে ঘরে ফিরেছে খেলা দেখতে আসা বাংলাদেশের সমর্থকরা। কেননা প্রায় ১৬ বছরের অপেক্ষা শেষে আজ যুব দলের ম্যাচটি দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে শহীদ চান্দু স্টেডিয়ামে। ম্যাচটি দেখতে হাজারো মানুষের ঢল নামে স্টেডিয়ামে। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

 

২৬৬ রান তাড়া করার শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের যুবাদের। দলীয় ৬০ রানে ৩ ব্যাটার হারিয়ে বসে। টপ অর্ডার ব্যর্থ হলেও চতুর্থ উইকেটে ১৩৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে বাংলাদেশের জয়ে পথ সহজ করেন কালাম ও রিজান। যুব ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করার পর পরেই অবশ্য আউট হন কালাম।

 

কালাম ১১ চারে ১০১ রানে আউট হলেও জয়ের বাকি কাজটুকু সারেন রিজান-মোহাম্মদ আব্দুল্লাহ। দলীয় রান যখন ৪ উইকেটে ২৩১ দাঁড়ায় ঠিক তখনি আম্পায়ারদ্বয় জানান আলোকস্বল্পতার কারণে ম্যাচ চালানো আর সম্ভব নয়। এতে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য ২২৭ হলে ৫ রানের জয় পায় অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দল। রিজানের ৭৫ রানের বিপরীতে ১২ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ওয়াহিদুল্লাহ জাদরান।

 

কালাম সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। বগুড়ায় আগুন ঝড়িয়েছেন তিনি। একাই ৫৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে। তার তোপেই পরে বড় সংগ্রহ পায়নি আফগানিস্তান। অন্যথা, ২৬৫ নয়, আরো বড় লক্ষ্য দিতে পারত সফরকারীরা।

আফগানদের এই সংগ্রহটা এনে দিয়েছেন নিয়াজাই। ইমনদের বিপক্ষে একাই লড়াই করেছেন তিনি। ইনিংসের অর্ধেকের বেশি রান একাই করেছেন ১৮ বছর বয়সী ব্যাটার। অপরাজিত ছিলেন ১৪০ রানে। ইনিংসটি সাজান ১৬ চার ও ১ ছক্কায়।