NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

হেনড্রিকস-বশের ঝড়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

হেনড্রিকস-বশের ঝড়ে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে প্রোটিয়ারা ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকদের।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন ওপেনার রিজা হেনড্রিকস। তার ৪০ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করে দলটি ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৯৪ রান।

ইনিংসের শুরুতে কুইন্টন ডি কক খেলেন ১৩ বলে ২৩ রানের ছোট কিন্তু ঝোড়ো ইনিংস। এরপর টি-টোয়েন্টি অভিষিক্ত টনি ডি জর্জি মাত্র ১৬ বলে করেন ৩৩ রান। অলরাউন্ডার জর্জ লিন্ডেও খেলেন ২২ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস।

 

পাকিস্তানের হয়ে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ বল হাতে ছিলেন কার্যকর।

তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব ২৮ বলে ৩৭ রান করলেও অন্য প্রান্তে ছিল ধারাবাহিক উইকেট হারানোর মিছিল। ইনজুরির পর টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকর হলো না বাবর আজমের।

করবিন বশের বলে কভারে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিয়ে দুই বলেই শূন্য রান করে সাজঘরে ফেরেন বাবর।

 

দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ ছিলেন ম্যাচের নায়ক। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ক্যারিয়ারসেরা ৪ উইকেট। স্পিনে জর্জ লিন্ডে ৩১ রান খরচায় পান আরো ৩ উইকেট।

শেষ পর্যন্ত পাকিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে, ফলে দক্ষিণ আফ্রিকা পায় ৫৫ রানের দাপুটে জয়।

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত হবে, এবং একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।