NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

এশিয়া কাপ ট্রফি সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

এশিয়া কাপ ট্রফি সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র

এশিয়া কাপ ফাইনালের কয়েক সপ্তাহ কেটে গেলেও ট্রফি নিয়ে নাটক থামেনি। ভারতের সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান কার্যালয় থেকে সরিয়ে আবুধাবির অন্য স্থানে রাখা হয়েছে।

ট্রফি বিতর্ক শুরু হয়েছিল ভারতের তরফ থেকে পাকিস্তানের মন্ত্রী ও পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো পর। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর ভারতের শিরোপা জয় হলেও পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন প্রায় ৯০ মিনিট বিলম্বিত হয়।

ভারতের সিদ্ধান্তের পর এক কর্মকর্তা ট্রফিটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।

 

সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ‘কয়েক দিন আগে এক বিসিসিআই কর্মকর্তা এসিসি কার্যালয়ে গেলে কর্মীরা জানান, ট্রফিটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নাকভির তত্ত্বাবধানে আবুধাবিতে রাখা হয়েছে।’

সম্প্রতি নাকভি জানিয়েছেন, ভারত যদি সত্যিই ট্রফি চায়, তারা এসিসি কার্যালয়ে এসে তা সংগ্রহ করতে পারে। তিনি নভেম্বরের শুরুতে একটি অনুষ্ঠানের প্রস্তাবও দিয়েছেন, যেখানে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

বিসিসিআই এক চিঠির মাধ্যমে ভারতকে ট্রফি হস্তান্তর করার অনুরোধ করলে নাকভি এই প্রস্তাব দেন।

 

সেপ্টেম্বরে এসিসির বৈঠক অনুষ্ঠিত হলেও বৈঠকের পর ভারতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে, নাকভি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন ফাইনালের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার জন্য। তবে নাকভি একদিন পরে সেই প্রতিবেদন স্পষ্টভাবে অস্বীকার করেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসিসি বৈঠকে ভারতের হাতে ট্রফি হস্তান্তরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেনি।