NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

সৌম্যের ব্যাটে ১৫০ রান দেখতে চেয়েছিলেন বিসিবি সভাপতি


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

সৌম্যের ব্যাটে ১৫০ রান দেখতে চেয়েছিলেন বিসিবি সভাপতি

ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ওয়ানডে ইনিংসটি প্রায় দুই বছর আগে খেলেছিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে খেলা সেই ইনিংসটি তার ক্যারিয়ারের একমাত্র ১৫০ রানের ইনিংস। 

মিরপুরে আজ তেমনি একটি ইনিংস দেখার অপেক্ষায় ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এই ইচ্ছার কথা আজ সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, ‘আমরা আউট হই স্ট্রাগল করতে করতে অথবা আনন্দে। ৯১ রানে আউট হয়ে যাওয়া… ক্যারি করলে ১৫০ হতে পারত। তবে সৌম্য ভালো শুরু এনে দিয়েছে।’

 

আমিনুলের এমন চাওয়ায় নিশ্চিতভাবেই সৌম্যর আফসোস আরো বাড়িয়ে দিচ্ছে।

সেঞ্চুরিই তো করতে পারেননি বাঁ-হাতি ওপেনার। আকিল হোসেনের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ৯১ রানে ক্যাচ দিয়েছেন তিনি। ৭ চার ও ৪ ছক্কায় যখন মাঠ ছাড়ছিলেন তার মুখায়বে স্পষ্টতই হতাশার ছাপ পাওয়া যাচ্ছিল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়ার জন্য যে যথেষ্ট বল বাকি ছিল।
কিন্তু ছক্কা মারতে গিয়ে ইনিংসটির ‘মৃত্যু’ ডেকে আনলেন তিনি।

 

তবে দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলে ফিরে রান পাওয়ায় তাকে আত্মবিশ্বাস জোগাবে বলে জানিয়েছেন আমিনুল। তিনি বলেছেন, ‘সৌম্য তো অলওয়েজ টেলেন্টেড ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব তাকে কন্টিনিউ করেছে।

সিলেকশন এমন এক জিনিস, এক ম্যাচ খারাপ করার পরেই ড্রপ করে দেওয়া যায়। ধারাবাহিকতা থাকায় সৌম্যর আত্মবিশ্বাস পাওয়ার পেছনে কাজ করেছে।’