NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

স্বেচ্ছায় সাজঘরে ফিরে প্রশংসায় ভাসছেন ফখর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
স্বেচ্ছায় সাজঘরে ফিরে প্রশংসায় ভাসছেন ফখর

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। তবে এই ম্যাচে একটা কাজ করে রীতিমতো আলোচনায় চলে এসেছেন ফখর জামান। ভারত আবেদনও করেনি, এমন এক বলে আউট হয়েছেন বুঝে স্বেচ্ছায় ফিরে গেছেন সাজঘরে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

পাক ইনিংসে তখন চলছে ষষ্ঠ ওভার। শুরুতে বাবর আজমকে হারানোর ধাক্কা সামলে পাকিস্তান আভাস দিচ্ছিল পাল্টা আক্রমণের। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ফখর জামানের জুটিটাকেও মনে হচ্ছিল জমে ক্ষীর। তখনই আঘাতটা হানেন আবেশ খান। 

তার উঠতে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ফখর। ব্যাটে যে বলটা চুমু দিয়ে গেছে, সেটা ফখর ছাড়া আর কেউ টেরই পাননি। তার প্রমাণ মিলছিল ভারতের প্রতিক্রিয়ায়। আবেশ তো বটেই, দীনেশ কার্তিকও বুঝতে পারেননি বলে ব্যাটের ছোঁয়াটা। ফলে আবেদন করেননি কেউই। তবে সেসব আমলে না নিয়েই ফখর হাটা শুরু করেন প্যাভিলিয়নের দিকে। 

ফেরার আগে ফখর করেছেন ৬ বলে ১০ রান। ফলে রিজওয়ানের সঙ্গে তার ১৯ বলে ২৭ রানের জুটিরও ইতি ঘটে সেখানেই। পাওয়ারপ্লে শেষের আগেই পাকিস্তান খুইয়ে বসে দুই উইকেট।

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে এমন কাজ করে ফখর রীতিমতো প্রশংসায় ভাসছেন। পাকিস্তান নারী দলের অধিনায়ক সানা মির তাদেরই একজন। তিনি বললেন, ‘একটা ছোট্ট ছোঁয়া লেগেছে ব্যাটে, এত কোলাহলপূর্ণ স্টেডিয়ামে যার শব্দ কেউ শোনেইনি। এরপর ফখর ফিরে গেলেন সাজঘরে, তাকে টুপি খোলা সম্মান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কয় জন এমন কিছু করত?’