NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

১৮০ বছর পর ব্রিটেনের শহরের স্বীকৃতি পেল জিব্রাল্টার


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ এএম

>
১৮০ বছর পর ব্রিটেনের শহরের স্বীকৃতি পেল জিব্রাল্টার

ব্রিটিশ রানি ভিক্টোরিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের শহরের মর্যাদা দেওয়ার পর এক ভুলে কেটে গেছে ১৮০ বছর। প্রশাসনিক সেই ভুলের সমাধান হওয়ার পর অবশেষে ব্রিটেনের সরকারি শহরের তালিকায় অন্তর্ভূক্ত হলো জিব্রাল্টার।

রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বছর উদযাপনের অংশ হিসাবে ব্রিটিশ শাসিত এই ভূখণ্ড চলতি বছরের শুরুতে ব্রিটেনের শহরের তালিকাভূক্ত হওয়ার জন্য আবেদন করে। কিন্তু দেশটির ন্যাশনাল আর্কাইভের গবেষণায় দেখা যায়, জিব্রাল্টারকে ১৮৪২ সালেই ব্রিটেনের শহরের মর্যাদা দেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘জিব্রাল্টার শহরকে দেওয়া সরকারি স্বীকৃতি দেখতে পাওয়াটা দারুণ আনন্দের। এটি এই শহরের সমৃদ্ধ ইতিহাস এবং গতিশীলতার বিশাল সম্মানের।’

‘রানির সাম্রাজ্যে এই সরকারি স্বীকৃতি জিব্রাল্টারের বিশেষ মর্যাদা পুনরায় নিশ্চিত করে। পাশাপাশি সঠিকভাবে জিব্রাল্টারিয়ান সম্প্রদায়ের মর্যাদা এবং স্বতন্ত্র ঐতিহ্যকে মহিমান্বিত করে তোলে।’

১৭১৩ সালে এক যুদ্ধের পর ভূমধ্যসাগরের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ পাথুরে এই ফাঁড়িটি ব্রিটেনের কাছে হস্তান্তর করে স্পেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই শহরটির মালিকানা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছিল স্পেন। ২০০২ সালে এক গণভোটে জিব্রাল্টারের ৯৯ শতাংশ ভোটার স্পেনের সাথে ব্রিটেনের সার্বভৌমত্ব ভাগাভাগি করার ধারণা প্রত্যাখ্যান করেন।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার গণভোটের পর থেকে জিব্রাল্টারের মর্যাদা এবং কীভাবে স্পেনের সাথে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে সেটি এক বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের বহুল আলোচিত সেই ব্রেক্সিট চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছিল এই উপদ্বীপকে।