NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, করবেন পুনঃনিরীক্ষণের আবেদন


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

এইচএসসিতে উত্তীর্ণ হতে পারেননি মারুফা, করবেন পুনঃনিরীক্ষণের আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; যেটা এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। 

আর এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) দেওয়া শিক্ষার্থীদের ওপরও। বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছিলেন, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তার।

তবে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই টাইগ্রেস পেসার। 

 

বাকি সব বিষয়ে উত্তীর্ণ হলেও, ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন তারা।

 

 

তাই এই মুহূর্তে বলা যায়, নিরীক্ষার জন্য ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল।

এ ছাড়া ছেলে ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪.২৫ জিপিএ পেয়েছে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট। চোটের সঙ্গে লড়াইয়ে থাকা পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও কৃতকার্য হয়েছেন।

 

বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন। যেখানে পাসের হার ৯৪.২৩ শতাংশ।