NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

৬ ঘণ্টা হেঁটে পাহাড়ে উঠে খাবার পৌঁছে দিলেন ডেলিভারিম্যান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৭ এএম

>
৬ ঘণ্টা হেঁটে পাহাড়ে উঠে খাবার পৌঁছে দিলেন ডেলিভারিম্যান

জাপানের মাউন্ট ফুজি আগ্নেয়গিরিতে ঘুরতে যান কয়েকজন পর্যটক। সেখানে ‘গোজেক’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খাবার অর্ডার করেন তারা। সেই খাবার পৌঁছে দিতে প্রায় ছয় ঘণ্টা হেঁটে পাহাড়ে উঠলেন প্রতিষ্ঠানটির ডেলিভারিম্যান।

ঘটনাটি ভিডিও করেন খাবার অর্ডার দেওয়া পর্যটকরা। ভিডিওতে দেখা গেছে, খাবার ভর্তি বড় দুটি ব্যাগ হাতে পাথর বেয়ে উঠে আসছেন ওই ডেলিভারিম্যান। তার পরনে কোম্পানির সবুজ রঙের পোশাক। খাবার পৌঁছে দিয়ে একটুও বিশ্রাম নেননি তিনি। সঙ্গে সঙ্গেই হাসি মুখে হাত নেড়ে সবার কাছ থেকে বিদায় নেন।

মাউন্ট ফুজি জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত। বিশ্বের সবচেয়ে সৌন্দর্যময় এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার (১২ হাজার ৩৮৯ ফুট)। জাপানিদের কাছে এটি শুধু একটি পর্বত নয়; অন্যতম জাতীয় ঐতিহ্যের প্রতীকও।

দর্শনীয় এই স্থানকে ২০১২ সালে জাপানের ১১তম বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো)।

বর্তমানে বহু পর্যটক সেখানে বেড়াতে যান। দুর্গম পথ ধরে হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠেন।

এর আগে ২০ আগস্ট এই পাহাড়ে বেশ কিছুটা পথ ওঠার পর ‘ডমিনজ পিৎজা’ অর্ডার করে একদল পর্যটক। সে দিনও পিৎজা পৌঁছে দিতে পাহাড়ে চড়তে দেখা যায় ডমিনজের এক কর্মীকে।