খবর প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫, মন্ট্রিয়ল ফোবানার নবনির্বাচিত কার্যকরী কমিটি কতৃক প্রথম জুমের মাধ্যমে ইসি মিটিং হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামীতে ফোবানার কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। ফোবানার মিটিং এ সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসেন পিন্টু এবং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম।
চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন যে, অচিরেই সাব কমিটি তৈরী করে সকল কমিটির কার্যক্রম শুরু করা হবে বলে জানান।এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম, নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফোবানার কার্যক্রমের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
সভায় আগামী ৪০তম কনভেনশনের যাবতীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির পক্ষে আনোয়ার হোসেন সেন্টু এবং নাজিমুল উল্লাহ লিটন। আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ লেবার ডে উইকেন্ডে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন। ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। এছাড়াও সভায় উপস্থিত ২৭ জন ইসি সদস্য নির্ধারিত এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করে, আগামী দিনে ফোবানার কার্যক্রম কে সফল করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।