NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১৫ এএম

>
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদানের পর এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রথমবারের মতো গণভবনে সরকার প্রধানের সাক্ষাৎ পেতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।  

কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে যাবেন মার্কিন রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে, পরিচয় পর্ব ছাড়াও ওই দিন ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন পিটার।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হয়ে চলতি বছরের মার্চের শুরুতে ঢাকায় আসেন পিটার হাস। ঢাকায় আসার ১৫ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত।

গত বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট তার মনোনয়ন চূড়ান্ত করে।

মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।