NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বে আফিফ


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪৯ পিএম

>
এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বে আফিফ

এশিয়া কাপের ১৫তম আসর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। বাংলাদেশ দল এখন দুবাইয়ে অবস্থান করছে। এর আগে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে নিয়োগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে সহ-অধিনায়ক হিসেবে কে থাকছেন এই উত্তর অজানা ছিল। জানা গেল এবার এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন আফিফ হোসেন।

এশিয়া কাপ শুরুর দিনে শনিবার সহ-অধিনায়ক হিসাবে আফিফ হোসেন ধ্রুবর নাম প্রকাশ করেছে বিসিবি। সাকিবের ডেপুটি হিসেবে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। 

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।