NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আপনারা দেখতে থাকেন, চাল-গম আসতে থাকবে : খাদ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৭ এএম

>
আপনারা দেখতে থাকেন, চাল-গম আসতে থাকবে : খাদ্যমন্ত্রী

খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খালি আপনারা দেখতে থাকেন, গম-চাল আসতে থাকবে (বিদেশ থেকে)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকে যেটা আলোচনা হয়েছে, কম্ফোর্টেবল আমদানির জন্য, কম্ফোর্টেবল পেমেন্টের জন্য যা যা করার দরকার তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।’

‘কম্ফোর্টেবল’ বিষয়টি আসলে কী- জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।’

চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে। কমবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কমতেছে তো।’

গত সপ্তাহে চালের দাম বেড়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গত সপ্তাহে যেটা বাড়িয়েছে, সেটা কমতেছে। তারমধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি ‘

ওএমএসের মাধ্যমে চাল বিতরণের ঘোষণা দেওয়ার পরই চালের দাম আস্তে আস্তে কমছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।