NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

উগ্রবাদে সম্পৃক্ত হওয়ার ঝুঁকিতে রোহিঙ্গারা : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৫ এএম

>
উগ্রবাদে সম্পৃক্ত হওয়ার ঝুঁকিতে রোহিঙ্গারা : পররাষ্ট্রমন্ত্রী

প্রত‌্যাবাসন শুরু না হওয়ায় হতাশা থে‌কে রোহিঙ্গা শরণার্থীরা আইনবিরোধী কর্মকাণ্ডসহ উগ্রবাদে সম্পৃক্ত হ‌তে পা‌রে ব‌লে আশঙ্কা প্রকাশ ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পা‌রে ব‌লে মত দি‌য়ে‌ছেন তি‌নি।

বুধবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে ড. মো‌মে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন বাংলা‌দেশ সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার। এ সময় মো‌মেন বি‌শেষ দূত‌কে এমন আশঙ্কার কথা জানান।

সাক্ষাতে তারা রোহিঙ্গা সমস্যা এবং এর সমাধানের বিষয়ে আলোচনা ক‌রেন। মো‌মেন বি‌শেষ দূত‌কে জানান, মানবিক বিবেচনায় আশ্রিত রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের কারণে বাংলাদেশ আর্থ-সামাজিক, পরিবেশসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্বদেশে টেকসই প্রত্যাবাসনই সমস্যার একমাত্র সমাধান।