NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

প্রধানমন্ত্রীর জাপান সফরের পরিকল্পনা করছে সরকার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ এএম

>
প্রধানমন্ত্রীর জাপান সফরের পরিকল্পনা করছে সরকার

ঢাকা ও টোকিও’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের বিষয়ে বাংলাদেশ সরকার পরিকল্পনা করছে। আর এটি খুব শিগগিরই হতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালে জাপান সফর নিয়ে ‘স্বাগত বঙ্গবন্ধু ১৯৭৩’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধামন্ত্রীর জাপান সফরের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী জাপান সফর করেন। সেই সফরে আমি ছিলাম। তার কয়েক মাসের মাথায় শিনজো আবে (প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী) বাংলাদেশ সফরে এসেছেন। ২০১৯ সালে জাপান যান প্রধানমন্ত্রী, সেই সফরেও সফরসঙ্গী ছিলাম। বাংলাদেশ-জাপানের ৫০ বছরে এসে দাঁড়িয়ে আমরা পরিকল্পনা করছি, প্রধানমন্ত্রী বা ভিভিআইপি লেভেলের আরেকটি সফর করার। এটা খুব শিগগিরই।

অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকার জাপান দূতাবাস কর্তৃক জাপান সরকারের তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বক্তব্য দেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন রওশন আরা মান্নান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন ওয়াসেকা আয়েশা খান উপস্থিত ছিলেন।