NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ২৪, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
Logo
logo

ইমরান খানকে গ্রেপ্তার করা হবে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৯ এএম

>
ইমরান খানকে গ্রেপ্তার করা হবে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

যে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিরাপত্তা দিচ্ছে, সেই একই বাহিনীর মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

রোববার তিনি বলেছেন, খাইবার-পাখতুনখাওয়ার পেশওয়ার থেকে বানি গালায় ফেরার পর ফেডারেল সরকারের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখনও নিরাপত্তা দেওয়া হচ্ছে। সিরিজ টুইটে রানা সানাউল্লাহ বলেন, ইমরানের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তারা এখনও তাদের দায়িত্ব পালন করছেন।

তবে আগামী ২৫ জুন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর একই নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে দক্ষতার সাথে গ্রেফতার করবেন বলে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৫ মে লং মার্চ চলাকালীন সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জামিন শেষ হলেই তাকে গ্রেফতার করা হবে।

ইমরান খানকে উদ্দেশ্য করে রানা সানাউল্লাহ বলেন, একজন ব্যক্তি আছেন যিনি দেশে বিপর্যয় উসকে দেন, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেন, এমনকি প্রতিপক্ষকে বিশ্বাসঘাতক ও ইয়াজিদও বলেন। গণতান্ত্রিক সমাজে এমন ব্যক্তি কীভাবে রাজনৈতিক দলের প্রধান হতে পারেন?

গত মাসের আজাদি মার্চে সহিংসতার দায়ে ইমরান খানের বিরুদ্ধে পুলিশও মামলা দায়ের করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে পেশওয়ার হাই কোর্ট সেই মামলায় ইমরান খানকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।