NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:২৬ এএম

>
কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তান

তিন মাস পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে বিশ্বকাপের আসর। এই ফুটবল মহাযজ্ঞে নিরাপত্তা প্রদান করতে পারে পাকিস্তান। সেই লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতার খসড়া পাকিস্তানের মন্ত্রিসভা অনুমোদন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। উচ্চপর্যায়ের এই সফরের আগের দিনই বিশ্বকাপে নিরাপত্তার জন্য পাকিস্তানে সৈন্যদের কাতারে পাঠানোর ব্যাপারে সমঝোতার অনুমোদন দিল মন্ত্রিসভা। অবশ্য দেশটির প্রধানমন্ত্রীর সফর চলাকালে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে কিনা তা এখনো জানা যায়নি।

 

রয়টার্স জানাচ্ছে, কাতারের পক্ষ থেকে পাকিস্তানের কাছে বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহায়তা চাওয়া হয়েছিল। সেজন্য পাকিস্তানের সামরিক বাহিনী দুই দেশের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেয়।

অবশ্য পাকিস্তানের কাছ থেকে নিরাপত্তা সহায়তা চাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্বকাপের আয়োজকরা। এক্ষেত্রে কাতার সরকারের মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ কাতার সফরে বিশ্বকাপের জন্য নির্মিত স্টেডিয়াম পরিদর্শন করবেন বলে জানা গেছে।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে ২২তম ফিফা বিশ্বকাপ।