NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আইসিসি বর্ষসেরার ২ টুপি পেলেন মুস্তাফিজ


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৬:১৩ এএম

>
আইসিসি বর্ষসেরার ২ টুপি পেলেন মুস্তাফিজ

গেল বছর সময়টা দারুণই কেটেছিল মুস্তাফিজুর রহমানের। এর সুবাদে আইসিসির বছরের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন তিনি। শুধু তিনি নন, বাংলাদেশ দলের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমও ছিলেন এই দলে। বর্ষসেরা সেই ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশে থাকার ঘোষণার ৭ মাস পর তিনি পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। আইসিসির পক্ষ থেকে বিশেষ দুটো টুপি পৌঁছে দেওয়া হয়েছে তার হাতে।  

গেল বছর বাংলাদেশের হয়ে মুস্তাফিজ খেলেছিলেন ১০টি ওয়ানডে ম্যাচ। সব মিলিয়ে ১৮ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। গড়ও ছিল ঈর্ষণীয়, ২০.৫৫। এরই সুবাদে বর্ষসেরা দলে ডাক পান মুস্তাফিজ। আর টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে তুলে নিয়েছিলেন ২৮ উইকেট। যার ফলে বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও জায়গা পান তিনি।

আজ ২১ আগস্ট শনিবার তিনি এই দুই টুপি হাতে পান। এরপরই তিনি আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। টুপি পরা এক ছবি প্রকাশ করে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামী জিনিসটা অবশেষে চলে এসেছে।’ 

ওয়ানডে বর্ষসেরার নীলরঙা বিশেষ টুপিটা পরেছিলেন মাথায়, যেখানে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল ‘আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার’। আর হাতে ছিল কমলারঙা টুপিটা, সেখানে আইসিসির লোগোসহ লেখা ছিল ‘আইসিসি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার।’ এর আগে গেল মাসে মুশফিকুর রহিম পেয়েছিলেন বর্ষসেরা ওয়ানডে দলের টুপি।

বর্ষসেরা ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের হাতে। ওয়ানডে একাদশে ছিল বাংলাদেশের আধিপত্য। সবচেয়ে বেশি তিন জন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন এই তালিকায়। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, দ. আফ্রিকা, আয়ারল্যান্ড থেকে এই দলে আছেন একাধিক ক্রিকেটার। টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশি ছিলেন কেবল মুস্তাফিজই।