NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চট্টগ্রামে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৫:১৫ পিএম

>
চট্টগ্রামে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা, আন্দরকিল্লা ও মোমিন রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

রোববার (২১ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। 

এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।