NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

ইলিশের খোঁজে বঙ্গোপসাগরে গিয়ে নিখোঁজ ১৮ ভারতীয় জেলে


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

>
ইলিশের খোঁজে বঙ্গোপসাগরে গিয়ে নিখোঁজ ১৮ ভারতীয় জেলে

বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়ে শুক্রবার নিখোঁজ হয়ে গেছে একটি ট্রলার ও তাতে থাকা ১৮ জন ভারতীয় জেলে। এই মৎসজীবীরা সবাই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও নামখানা এলাকার।

গত ১৬ আগস্ট ইলিশের খোঁজে কাকদ্বীপ মৎসবন্দর থেকে গভীর সাগরের উদ্দেশে রওনা হয়েছিল এফবি সত্যনারায়ণ নামের সেই ট্রলারটি। তার পর থেকে এখন পর্যন্ত ট্রলার ও জেলেদের কোনো খোঁজ মেলেনি।

কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি সূত্র পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দ বাজারকে জানিয়েছে, আবহাওয়া সতর্কবার্তা পাওয়ার পর ফেরার সময় সুন্দরবনের ভারতীয় অংশে ব্যাঘ্রপ্রকল্পের আওতাধীন কেঁদো দ্বীপের কাছে ডুবো চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গেছে।

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘গত ১৬ অগস্ট ট্রলারটি মৎসবন্দর ত্যাগ করে। তারপর সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে মাছধরা সব ট্রলারকে ১৭ তারিখের মধ্যে বন্দরে ফিরে আসতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এই সতর্কবার্তার কিছু সময় পরই কেঁদো দ্বীপের অদূরে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে বলে আমরা জানতে পারি।’

 ‘১৭ তারিখের মধ্যে সব ট্রলারকে সমুদ্রতীরের কাছে চলে আসার বার্তা দেওয়ার পরেও ওই ট্রলারটি কেন তা করল না, তা খতিয়ে দেখা প্রয়োজন,’ আনন্দ বাজারকে বলেন বিজন।

শুক্রবার দুপুর পর্যন্ত উপকূলরক্ষী বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করে বিজয় মাইতি বলেন, যে সময় এফবি সত্যনারায়ণ ট্রলারটি কেঁদো দ্বীপের কাছে ছিল, সে সময় জঙ্গলঘেরা সেই দ্বীপে আশ্রয় নিয়েছিল আরও কয়েকটি মাছ ধরা ট্রলার। সেসব ট্রলারের মৎসজীবীরাই গত প্রায় তিন দিন ধরে নিখোঁজদের সন্ধান করছেন।