NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। 

এর আগে গত ৮ মে শুনানি শেষ হলে ওই দিনই সর্বোচ্চ আদালত রায় ঘোষণার জন্য রাখেন। 

আপিলের পক্ষে শুনানি ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তাকে সহযোগিতা করেন আইনজীবী সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক ও প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

 


 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে এটিএমআজহারুল ইসলামের আপিল খারিজ করে ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

 

পরে এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর আবেদনটির শুনানির উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি শুনানির পর সর্বোচ্চ আদালত রিভিউ আবেদনটি মঞ্জুর করে এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ফের আপিল করার অনুমতি দেন। সেদিন আদালত ২২ এপ্রিল শুনানির দিন রেখে এর মধ্যে আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) জমা দিতে বলেন আইনজীবীদের।

সেই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল শুনানির পর তা ৬ মে শুনানি হয়। গত ৮ মে চূড়ান্ত শুনানির পর রায় ঘোষণার জন্য রাখেন সর্বোচ্চ আদালত।