NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

উত্তেজনার আবহে কালোবাজারির শঙ্কা, পশ্চিমবঙ্গে কড়া ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ এএম

উত্তেজনার আবহে কালোবাজারির শঙ্কা, পশ্চিমবঙ্গে কড়া ব্যবস্থা

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আঘাত হানে ভারতের সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও উত্তেজনার পারদ এখনো চড়া।

এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারদর নিয়ে চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের আমজনতা। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন কালোবাজারি করতে না পারে, তাই শহর থেকে গ্রামের বাজারগুলোতে নজর রাখার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

দেশের এই পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীরা যুদ্ধের জিগির তুলে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্য সামগ্রীর দাম বাড়িয়ে মোটা অংকের মুনাফা লোটার চেষ্টা করতে না পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

 

এবার আগামী তিন মাসের জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতে যেন কোনো ধরনের খাদ্য ঘাটতি না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ।

দেশে জরুরি অবস্থা জারি হলে পশ্চিমবঙ্গ সরকারের যেন আগাম সব প্রস্তুতি থাকে, তা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব। এসময় এই মুহূর্তে রাজ্যের প্রতি জেলায় কত খাদ্য মজুত রয়েছে এবং খাদ্য কালোবাজারি রুখতে কী কী প্রস্তুতি রয়েছে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন মনোজ পন্থ। এছাড়া, সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের দুর্গম পাহাড়ি ঘেঁষা সীমান্ত এলাকাগুলোতেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

 

আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা সেবায় যেন ঘাটতি না থাকে তারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

 

 

 

রাজ্যের সচিবালয় নবান্নের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে কী কী প্রস্তুতি নিতে হবে।