NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ইসরায়েল-তুরস্ক


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫২ পিএম

>
পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ইসরায়েল-তুরস্ক

দীর্ঘদিনের বৈরীতার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও তুরস্ক। সম্পর্কে ধারাবাহিক উন্নতি হওয়ায় উভয় দেশে পরস্পরের রাষ্ট্রদূতদের ফেরানো হবে বলে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইয়ার লাপিদের টেলিফোনে কথোপকথনের পর বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মানুষের সম্পর্ক গভীর করার পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা দৃঢ় করতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি অবদান রাখবে।

২০১৮ সালে জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের বিরুদ্ধে গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যরা অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিন্দা ও সমালোচনার ঝড় শুরু হয়। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। একই সময়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে আঙ্কারা।

গত মার্চে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্ক সফর করেন। তার এই সফরের পর তুরস্ক-ইসরায়েলের দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়। এর মধ্য দিয়ে এক দশকেরও বেশি সময়ের কূটনৈতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক উষ্ণ হতে শুরু করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্বিপাক্ষিক সম্পর্ককে আবারও পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্কের স্তরে উন্নীত করা এবং রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ইসরায়েল যখন আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, ঠিক সেই সময় তুরস্কের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের এই পদক্ষেপ এলো। প্রায় দুই বছর আগে তথাকথিত আব্রাহাম চুক্তির আওতায় বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল।