NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ভারত-পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ভারত-পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ

পাকিস্তান-শাসিত কাশ্মীরসহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে।

অন্যদিকে ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারত-শাসিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে।

এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোটের ফ্লাইটগুলো তারা বুধবার দুপুর পর্যন্ত বাতিল করছে।

 

পাঞ্জাবের অমৃতসর শহরের দিকে আসা দুটি আন্তর্জাতিক বিমান তারা ঘুরিয়ে দিল্লিতে নিয়ে আসছে।


 

আবার বেসরকারি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে, উত্তর ভারতের ধরমশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দর বন্ধ থাকার কারণে তাদের বিমান পরিচালনায় পরিবর্তন আনতে হচ্ছে।