NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’

গেল রোজা ঈদে দেশ মাতিয়েছে ‘জংলি’ সিনেমা। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দেশ মাতিয়ে এবার বিদেশের দর্শকের সামনে আসতে চলেছে সিনেমা। আজ ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৪০টি শহরের বিভিন্ন থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

 

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘জংলি’ চলবে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য - কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর। যুক্তরাষ্ট্রে চলবে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, ডালাস, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, বাফেলো, ডেট্রয়েট, ক্যানসাস সিটিতে। আর যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের থিয়েটারে দেখা যাবে ‘জংলি’।

 

 

 

এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শিশু শিল্পী নৈঋতা, জনপ্রিয় নায়িকা বুবলী ও একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম।