NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রের কিছু এমপি-কর্মকর্তা-এনজিওর বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের কিছু এমপি-কর্মকর্তা-এনজিওর বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তার পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। সোমবার (২১ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই ঘোষণা দেন।

তিনি জানান, হংকং-সম্পর্কিত বিষয়গুলোতে যেসব মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং এনজিও প্রধানরা ‘খারাপ ভূমিকা’ রেখেছেন, তাদের বিরুদ্ধে চীন নিষেধাজ্ঞা দেবে। দেশটির ‘বিদেশি নিষেধাজ্ঞা-বিরোধী আইন’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় আসছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

গুও জিয়াকুন আরও বলেন, হংকং চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ‘ভুল পদক্ষেপ’ গ্রহণ করলে চীন তার উপযুক্ত জবাব দেবে।

 

এর আগে, গত মার্চে চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তাদের ‘সীমান্ত পেরিয়ে দমনমূলক আচরণ’ এবং শহরটির স্বায়ত্তশাসন হ্রাসের অভিযোগে অভিযুক্ত করা হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ছিলেন হংকংয়ের বিচার সচিব পল ল্যাম, নিরাপত্তা অফিসের পরিচালক ডং জিংওয়েই এবং সাবেক পুলিশ কমিশনার রেমন্ড সিউ।

এদিকে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের মধ্যে নতুন এই পাল্টা নিষেধাজ্ঞার পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করতে পারে। পাশাপাশি বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, অন্য কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্যচুক্তিতে যায়, যাতে চীনের স্বার্থ ক্ষুণ্ন হয়, তাহলে সেসব দেশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯৭ সালে যুক্তরাজ্য থেকে চীনের হাতে হস্তান্তরের সময় হংকংয়ে ‘এক দেশ, দুই নীতি’ নীতিমালার আওতায় ৫০ বছর পর্যন্ত স্বায়ত্তশাসন ও পশ্চিমা ধরনের নাগরিক অধিকার বজায় রাখার প্রতিশ্রুতি ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই প্রতিশ্রুতি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে চীন ও হংকং সরকার এই অবস্থানকে যুক্তি দিয়ে বলছে—নিরাপত্তা আইন শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।