NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

চকবাজারে অগ্নিকাণ্ড : মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ০৮:৩১ এএম

>
চকবাজারে অগ্নিকাণ্ড : মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ

রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ হোটেল কর্মীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ৬ ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা দুপুর ২টা থেকে ময়নাতদন্ত শুরু করি, যা বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে শেষ হয়। আরও কিছু নিয়ম মাফিক কাজ আছে সেগুলো এখন আমরা শেষ করছি।
এছাড়া মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো সিআইডির ফরেনসিক টিমকে দেওয়া হবে।

মরদেহ হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলে, বিষয়টি প্রশাসন দেখছে।

এদিকে চকবাজারে কামালবাগের আগুনে যে ছয় জনের মরদেহ পাওয়া গেছে, তাদের পরিচয় জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন- ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬) ও শরীফের (১৬) ও রুবেল (২৮)।