NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা নয়: যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা নয়: যুক্তরাষ্ট্র

ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে ভুয়া নথি জমাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইনে ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

 

পোস্টে বলা হয়, ‘ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।’

এতে আরও বলা হয়, ‘ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

 

 

 

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ব্যবসা-বাণিজ্য, অভিবাসন নীতিসহ বিভিন্ন বিষয়ে নানান পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। অনেক দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও আগের চেয়ে আরও সতর্ক বলে জানিয়েছে হোয়াইট হাউজ।