NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এদিন শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।

সিলেটে যেহেতু তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়, তাই সেখানকার দর্শকদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ক্রিকেট ভক্তদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বৃহস্পতিবার সিলেট টেস্টের টিকিট বিক্রির সময় ও মূল্য প্রকাশ করেছে বিসিবি। এরপরই বাড়তি উদ্দিপনা দেখা গেছে সিলেটবাসীদের মাঝে।

প্রকাশিত টিকিটের মূল্য তালিকায় দেখে গেছে, ৫০ টাকা খরচা করলেই জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার লড়াই দেখা যাবে গ্যালারিতে বসে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার থেকেই।

 

বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট স্টেডিয়ামের কাউন্টারে সকাল ৯টা থেকেই টিকিট বিক্রি শুরু হবে। খেলা শুরুর দিন অর্থাৎ রোববার টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের সিলেটের আম্বারখানা শাখায়।

এবার ৫০ টাকার সহ ৭ ক্যাটাগরিতে টিকিট বিক্রি করবে বিসিবি। নিচে ক্যাটাগরি অনুযায়ী টিকিটের মূল্য তালিকা দেওয়া হলো।

১. গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
২. ক্লাব হাউস: ২৫০ টাকা
৩. শহীদ আবু সাইয়েদ স্ট্যান্ড: ১০০ টাকা
৪. গ্রিন হিল এলাকা: ৫০ টাকা
৫.ইস্টার্ন গ্যালারি (গেট-৩): ৫০ টাকা
৬.ইস্টার্ন গ্যালারি (গেট-২): ১৫০ টাকা
৭. শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা