NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিলো পাঞ্জাব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিলো পাঞ্জাব

জয়ে শুরু হয়েছিল আইপিএল। এরপর হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচটি তারা জিতেছে ১৮ রানে। চার ম্যাচে এটি তৃতীয় জয় পাঞ্জাবের।

লক্ষ্য ছিল বড়, ২২০ রানের। ৫ উইকেটে ২০১ রানে থেমে যায় চেন্নাই। ওপেনার রাচিন রাবিন্দ্র ২৩ বলে ৩৬, ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯, শিভাম দুবে করেন ২৭ বলে ৪২ রান। শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ১২ বলে ১ চার, ৩ ছক্কায় ২৭ রানের ইনিংস খেললেও ততক্ষণে হার নিশ্চিত হয়ে গেছে চেন্নাইয়ের।

 

এর আগে ২৪ বছর বয়সী প্রিয়ানশ আরিয়ার ৩৯ বলে সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব কিংস।

মুল্লানপুরে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার প্রিয়ানশ আরিয়া ঝোড়ো শুরু করলেও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে পাঞ্জাব। প্রভসিমরান সিং ০, শ্রেয়াস আইয়ার ৯, মার্কাস স্টয়নিস ৪, নেহাল ওয়েধেরা ৯ আর গ্লেন ম্যাক্সওয়েল ১ রানেই সাজঘরের পথ ধরেন।

 

তবে এক প্রান্ত ধরে ১৯ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন আরিয়া। সেঞ্চুরি করেন ৩৯ বলে। ১৪তম ওভারে এসে আউট হন আরিয়া। ৪২ বলে ১০৩ রানের টর্নোডো ইনিংসে ৭টি চার আর ৯টি ছক্কা হাঁকান ২৪ বছরের এই তরুণ।

শেষদিকে শশাঙ্ক সিং আর মার্কো জানসেনের ব্যাটে চড়ে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। শশাঙ্ক ৩৬ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন, জানসেন ২টি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে।

 

খলিল আহমেদ আর রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।