NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

গাজা ইস্যুতে সিসি ও ম্যাখোঁর সঙ্গে জর্দানের রাজার বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

গাজা ইস্যুতে সিসি ও ম্যাখোঁর সঙ্গে জর্দানের রাজার বৈঠক আজ

ফিলিস্তিনের গাজা ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। 

আজ সোমবার কায়রোতে একটি বৈঠকে যোগ দেবেন তারা। জর্দানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে গতকাল রবিবার এ খবর জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আল-সিসির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

 

এদিকে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি ‘নিরাপত্তা করিডর’ তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে ‘মোরাগ করিডর’ স্থাপন করেছে। 


 

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডরের ঘোষণা দেন। তিনি জানান, এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে।