NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ইসলামিক সেন্টারে দোয়া


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ এএম

শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ইসলামিক সেন্টারে দোয়া
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস শুক্রবার জুমার নামাজের পর এ আয়োজন করে। এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী দোয়া ও মোনাজাতে যোগ দেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।