NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

সড়ক-ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৫ এএম

>
সড়ক-ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের ‘স্ট্রাইকিং ফোর্স’

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করতে প্রায় অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বেশিরভাগ ক্ষেত্রে সকালে অভিযান চালালে বিকেলে জায়গা আবারও দখল হয়ে যায়। এ অবস্থায় উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল নিয়ে মাঠে নামছে চসিক। 

রোববার (১৪ আগস্ট) স্ট্রাইকিং ফোর্স গঠনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়ের রেজাউল করিম চৌধুরী। 

তিনি বলেন, আপাতত ২১ জন সদস্যকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হচ্ছে। আরও এক সপ্তাহ তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে স্ট্রাইকিং ফোর্স কাজ শুরু করবে বলে আশা করছি।

মেয়র বলেন, স্ট্রাইকিং ফোর্স চট্টগ্রাম নগরে উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়মিত পরিদর্শন করবে। এ সময় কোথাও পুনর্দখল হতে দেখলে সঙ্গে সঙ্গে আবারও উচ্ছেদে ‘অ্যাকশন’ শুরু করবে। এ ছাড়া সারা শহর ঘুরে ঘুরে কোথাও সড়ক ও ফুটপাত দখল হয়েছে কি না তা চিহ্নিত করবে নবগঠিত স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। সবসময় টহলে থাকবে দলটি।

তিনি বলেন, স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সড়ক এবং ফুটপাত দখল হয়েছে কি না তা চিহ্নিত করে প্রধান পরিচ্ছন্ন কর্মকমর্তাকে রিপোর্ট করবে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। 

মেয়র বলেন, ফুটপাত ও রাস্তায় কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। তার যত বড় শক্তিশালীই হোক না কেন আমরা উচ্ছেদ করব এবং পুনরায় যাতে দখল না হয় সেটাও নিশ্চিত করব।