NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

প্রথম ম্যাচেই ইতিহাসের সর্বোচ্চ রানকে ঝুঁকিতে ফেললো হায়দরাবাদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

প্রথম ম্যাচেই ইতিহাসের সর্বোচ্চ রানকে ঝুঁকিতে ফেললো হায়দরাবাদ

হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে আজ রোববার রানের বন্যা বইয়ে যাবে, এমন ধারণা আগেই করেছিলেন ভক্তরা। এ অনুমান করতে অবশ্য বেশি চিন্তাও করতে হয়নি তাদের। যে দলে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনরা আছেন, সেই দলের রানের পারদ অস্বাভাবিকভাবে উঠতে থাকাটাই তো স্বাভাবিক।

দর্শকদের ধারণা যে একেবারেই ঠিক, সেটিও কয়েক ঘণ্টার মধ্যেই প্রমাণ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫ আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রানের বন্যা বইয়ে দিয়েছেন ইশান কিশান, হেড ও ক্লাসেনরা।

 

কিশানের অপরাজিত ৪৭ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে গত আসরে এ হায়দরাবাদই ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। অর্থাৎ নিজের গড়া আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি আবার নিজেদের ঝুঁকিতে ফেলে দিলো।

 

হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪, নিতিশ কুমার রেড্ডির ১৫ বলে ৩০ রানের সুবাদে এই পুঁজি করে হায়দরাবাদ। জিততে হলে যৌথভাবে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড করতে হবে রাজস্থানকে।