NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

সোশাল সিকিউরিটির জন্য আইডি ভেরিফিকেশনে সশরীরে এসএসএ অফিসে যেতে হবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সোশাল সিকিউরিটির জন্য আইডি ভেরিফিকেশনে সশরীরে এসএসএ অফিসে যেতে হবে

আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা চৌর্যবৃত্তির মাধ্যমে সোশাল সিকিউরিটির এবং মেডিকেইডের সুবিধা গ্রহণ করে শত শত বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে— ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সের প্রধান ইলন মাস্কের এমন পরামর্শে বিশ‍্যাস করেছেন প্রেসিডেন্ট। তারা নিশ্চিত এটা ডেমোক্রেটদের ষড়যন্ত্র। এরই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই দুই গুরুত্বপূর্ণ খাতে বাজেট কাট করার কথা বলছেন। যদিও বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে যে, উক্ত অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোশাল সিকিউরিটি প্রতি মাসে অবসর গ্রহণকারী মানুষদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের চেক পাঠায়। সেই সাথে প্রতিবন্ধী মানুষদেরও। অন্য দিকে মেডিকেইড দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য বিনামূল্যে ইন্সু্যরেন্সসহ অন্যান্য খরচ দেয়। আর মেডিকেয়ার দেয় ৬৫ বছর বয়সী বা তার উর্ধের বয়সীদের হেলথ ইন্সু্যরেন্স।
এদিকে এসোসিয়েটেড প্রেস বলছে, জালিয়াতি রোধ করার উদ্দেশ্যে সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন প্রতিটি সোশাল সিকিউরিটি বেনিফিট গ্রহিতার আইডি কঠোরভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ৩১ মার্চ থেকে এই সব বেনিফিট গ্রহিতার আইডি ফোনে ভেরিফাই করার পরিবর্তে যারা অনলাইন সার্ভিসে আইডি ভেরিফাই করতে পারবেন না, তাদের সশরীরে এজেন্সির স্থানীয় অফিসে বা ফিল্ড অফিসে গিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
এপি জানাচ্ছে, গত মঙ্গলবার সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, যারা নতুন সোশাল সিকিউরিটির বেনিফিটের জন্য আবেদন করবেন অথবা যারা তাদের বর্তমান ডিরেক্ট ডিপোজিট ইনফর্মেশন পরিবর্তন করবেন তাদের জন্য আপাতত এই শর্ত প্রযোজ্য হলেও, নির্দিষ্ট সময় পরে অন্যদেরও সশরীরে অফিসে গিয়ে এই ভেরিফিকেশন করতে হবে।
বয়সী মানুষদের এডভোকেসি গ্রুপগুলো এই শর্ত পূরণ করতে কষ্টকর হবে বলে সতর্ক করে দিয়েছে।
সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত কমিশনার লিল্যান্ড ডুডেক বলেন, এসএসএ প্রতি বছর শতশত মিলিয়ন ডলার ক্ষতি করে ডিরেক্ট ডিপোজিট জালিয়াতির কারণে। তিনি বলেন, টেলিফোনে সব ক্লেইমের ভেরিফিকেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না।সুএ সাপ্তাহিক বাংগালি ।