NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

৩ বছর পর সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
৩ বছর পর সাব্বিরের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

বেশ নাটকীয়তার পর আজ শনিবার (১৩ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও ৪ ক্রিকেটার। যদিও স্ট্যান্ডবাই খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেননি নির্বাচকরা। তবে মূল দলে চমক আছে বেশ কয়েকটি। প্রায় ৩ বছর পর বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান।

দল ঘোষণার পর সাব্বিরের প্রত্যাবর্তন, এবাদত হোসেনের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ও শরিফুল ইসলামের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

 

প্রায় ৩ বছর পর দলে ফেরা সাব্বির প্রসঙ্গে নান্নুর জবাব, ‘সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেয়া হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি, এজন্য একজন বাড়তি মিডলঅর্ডার ব্যাটসম্যান দরকার।’

যোগ করেন নান্নু, ‘সাব্বিরকে ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি সেখানে খেলে সে আন্তর্জাতিক আবহ আরেকটু পাবে। সেটা সে জাতীয় দলে কাজে লাগাতে পারবে। সাব্বির ডিপিএলে খুব একটা খারাপ খেলেনি। এরপর তো সে নার্সিংয়ে আছে বাংলাদেশ টাইগার্সে, এরপর ‘এ’ দলে। এই অভিজ্ঞতা তার জন্য বিরাট পাওয়া। এগুলো কাজে লাগিয়ে সে জাতীয় দলে অবশ্যই ভাল করবে।’

 

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া ডানহাতি পেসার এবাদতের দলভুক্তি নিয়ে নান্নু বললেন, ‘এবাদত শেষ বিপিএলে খুব ভাল করেছে। সেই চিন্তা করে ওকে দলে নেয়া হয়েছে। সৌম্য চোখের আড়াল হয়নি। হলে তো ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না। ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে।’

তবে শরিফুল আর মুনিম শাহরিয়ারকে বাদ দেওয়ার পেছনে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি নির্বাচকরা। ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে জানালেন তারা।