NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ পিএম

পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ান এক ফুটবলার। তার নাম এন গেসান। ২৪ বছর বয়সি ওই ফুটবলার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।

২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে।

ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ। বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়।

রেল যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।