NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

অনুষ্ঠিত হলো পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির অভিষেক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

অনুষ্ঠিত হলো পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের ইফতার মাহফিল ও নব নির্বাচিত কমিটির অভিষেক


সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
গত ১১ই মার্চ ২০২৫ মঙ্গলবার পোর্টসমাউথ একটি স্হানীয় রেস্টুরেন্টে পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের (২০২৫-২০২৬) সালের জন্য গঠিত নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুস শহীদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেক্রেটারি আব্দুল মুনিম অপু, সাংগঠনিক সম্পাদক জাকের লস্কর ও মিনহাজুল লতিফ মনি। সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ এলাহী পাপ্পু, কোষাধ‍্যক্ষ আশরাফুল আলম সহ অন‍্যান‍্য সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টসমাউথ টাইগার্স ক্রিকেট ক্লাবের অন‍্যতম পৃষ্ঠপোষক ও পোর্টসমাউথ সিটি কাউন্সিলর ডেপুটি লর্ড মেয়র আব্দুল কাদির, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টসমাউথের সভাপতি ইকবাল মিয়া, বিশিষ্ট সমাজসেবক ফজলুল মিয়া, সাবেক ক্রীড়াবিদ ও সমাজসেবক রেদওয়ান আহমদ সহ অন‍্যান‍্যরা।

উপস্থিত অতিথিরা ক্লাবের বিভিন্ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের আগামীর জন্য শুভেচ্ছা জানান। উল্লেখ্য যে উক্ত ক্লাবটি বিভিন্নভাবে সমাজসেবা মূলক কর্ম ও আর্তমানবতার সেবায় সক্রিয় ভূমিকা পালন করছে।