NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশে হিযবুত তাহরিরের ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে ফেসবুকে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম নামে হিযবুত তাহরীরের একজন গুরুত্বপূর্ণ সংগঠক রয়েছেন।

হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

 

গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি হিসেবে মিছিল বের করার পর পুলিশ তাদের গ্রেপ্তারে দেশব্যাপী তল্লাশি শুরু করেছে।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। আমরা হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করেছি এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।

 

পুলিশ এই দলের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে।