NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

ক্যানসার নিয়েও রোজা রাখছেন বলিউড অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ক্যানসার নিয়েও রোজা রাখছেন বলিউড অভিনেত্রী

স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা হিনা খান। মারণরোগটি ধরা পড়ার পরও একটুও বিচলিত নন তিনি। লড়াই করে যাচ্ছেন সাহস নিয়ে। জীবনের আনন্দ-উৎসবগুলোও তিনি উপভোগ করছেন নিজের মতো করে। ফ্যাশন শো, ফটোশুট- সব কিছুতেই তাকে দেখা যাচ্ছে সরব।

এমনকি নিজের ধর্ম পালনেও বিরত নন হিনা। নিয়মিতই রোজা পালন করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‌‘রমজান মুবারক। আমাকে কেমন লাগছে? প্রথমদিনের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমার যাত্রা। আলহামদুলিল্লাহ। সকলের দোয়া কামনা করছি।’

 

হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুর হাতে ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইফতার জন্য প্রস্তুত!’

সালোয়ার-কামিজ পরা তার ছবিটি ভক্তদের নজর কেড়েছে। ঘর সাজাতে নিজের হাতে ফুল নিয়ে টেবিলে বাহারি খাবার সাজানোর মুহূর্তও শেয়ার করেন অভিনেত্রী। তার মায়ের সঙ্গে ইফতার করার ছবির মাধ্যমে হিনা তার অনুরাগীদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন।

 

কেবল ইফতার নয়, নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন হিনা। রোজা রাখার মধ্যেও স্বাস্থ্য সচেতন তিনি। এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি আমার ডেইলি রুটিন মেনে চলার চেষ্টা করছি। ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরতে চাই। রমজানের প্রথম দিন...তোমরা কেমন আছো?’

 

হিনা যে কঠিন পথ অতিক্রম করেছেন তা সহজ ছিল না। অস্ত্রোপচারের পর হাঁটতেও পারতেন না। কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে তা কাটিয়ে উঠেছেন।