NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ভারতের সিনেমায় ডেভিড ওয়ার্নার, রোজ ১ কোটি পারিশ্রমিক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

ভারতের সিনেমায় ডেভিড ওয়ার্নার, রোজ ১ কোটি পারিশ্রমিক

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারের ভারতপ্রীতি নতুন করে বলার কিছু নেই। আইপিএলের সূত্রে তিনি ভারতেই নিয়মিত থাকেন স্ত্রী-সন্তানসহ। ভারতের কৃষ্টি কালচার নিয়েও তার ভালোবাসার শেষ নেই। সেইসঙ্গে ভারতের সিনেমা নিয়ে ওয়ার্নার বেশ আগ্রহী। প্রায়ই নানা সিনেমার প্রচারে দেখা যায় তাকে।

তিনি নিজে শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন নানাভাবে। অনেক তারকার সঙ্গে আছে তার বন্ধুত্ব। দীর্ঘদিন ধরে তেলেগু সিনেমায় অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছিলো। অবেশেষে গুঞ্জন সত্যি হলো। সাথে তার যুক্ত থাকার গুঞ্জন থাকলেও এবার তা সত্যি হতে চলেছে। তিনি হাজির হবেন তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ।

 

যদিও ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের উপস্থিতির গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। তবে ‘রবিনহুড’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটির প্রযোজক রবি শংকর এই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নিতিন।

ইকোনমিক টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে, ওয়ার্নারের চরিত্রটি একটি ক্যামিও। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

 

আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলা ওয়ার্নার। তার নেতৃত্বে হায়দরাবাদ একমাত্র আইপিএল শিরোপা জয় করেছিল। এখনও হায়দরাবাদের ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। ভারতের বিভিন্ন বিজ্ঞাপনে ওয়ার্নারকে দেখা গেছে।
খ্যাতিমান নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গেও তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।

 

‘রবিনহুড’ সিনেমাটি ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কোনো কারণে সেটি হয়নি। নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।