NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘে তুলে ধরা হবে ৫ মার্চ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘে তুলে ধরা হবে ৫ মার্চ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আগামী ৫ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের অনুসন্ধান প্রতিবেদনের ফলাফল সদস্য রাষ্ট্রগুলোর সামনে উপস্থাপন করবেন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

 

প্রধান উপদেষ্টা বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের আন্দোলন সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাতিসংঘ প্রতিবেদনটি প্রকাশ করায় আমরা খুবই খুশি। কাজটি সহজ না হলেও তাদের (জাতিসংঘ) কারণেই প্রতিবেদনটি যথাসময়ে এসেছে।

 

এসময় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা ক্রমশ কমে যাচ্ছে এবং আমরা অর্থসংক্রান্ত পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন।

এসময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, প্রতি মাসে শুধু রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, যা অন্যান্য মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত হয়।

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনায় নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।