NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

সংসদ ভবনে কে যাবে নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা : হাসনাত আবদুল্লাহ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

সংসদ ভবনে কে যাবে নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা : হাসনাত আবদুল্লাহ

সংসদ ভবনে কে যাবে সেটি নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা, এই ভূখণ্ডের মানুষ বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ দেড় দশক পর ৫ আগস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছেন উল্লেখ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতীয় আগ্রাসনে বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমাদের ভাইদের ওপর রাতের অন্ধকারে জেনোসাইড চালানো হয়েছে।

 

তিনি বলেন, আপনারা দেখেছেন রাতের ভোট, দিনের ভোট চালু করার সংস্কৃতি চালু করা হয়েছে। আমরা বলতে চাই, এই সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা, এই ভূখণ্ডের মানুষ।

তিনি আরো বলেন, দীর্ঘ সময়ে আমরা জাতি গড়ে তুলতে পারিনি, সুশাসন নিশ্চিত করতে পারিনি, স্বাধীন পুলিশ-বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে।

 

‘আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব’, যোগ করেন হাসনাত।

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।