NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ এএম

টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার প্রথম তিনটি মৌসুমে কমপক্ষে ২০টি গোল করার কীর্তি গড়েছেন। বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে শীর্ষ চারে ফিরে এসেছে চ্যাম্পিয়নরা।

রোববার লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি হালান্ড। তবে এই ম্যাচে ফিরেই জেরেমি ডোকুর নিচু ক্রস থেকে ১২তম মিনিটে গোল করেন নওরয়েজিয়ান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত জয়সূচক হয়।

 

হালান্ড অবশ্য আরও গোল করতে পারতেন, কারণ ম্যাচের শুরুতেই সিটি আধিপত্য বিস্তার করেছিল। তবে স্বাগতিক দলের গোলরক্ষক গুইলিয়েলমো ভিকারিও তার এবং ডোকুর শট দারুণভাবে রক্ষা করেন, আর সাভিনহো একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে বল ক্রসবারের ওপর দিয়ে মারেন।

টটেনহ্যামকে হারিয়ে সেরা চারে ম্যানসিটি, ম্যানইউর নাটকীয় জয়

 

অন্যদিকে, প্রিমিয়ার লিগের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে ইপসউইচ টাউনের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে তারা পয়েন্ট তালিকায় ১৪তম স্থানে উঠে এসেছে।

ওল্ড ট্রাফোর্ডে নাটকীয় ম্যাচে প্যাট্রিক ডরগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৪৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ম্যানইউ। তবে তারা হাল ছাড়েনি।

ম্যাচের চতুর্থ মিনিটে জাডেন ফিলোগেনের গোলে এগিয়ে যায় ইপসউইচ। ২২ মিনিটে স্যাম মরসির আত্মঘাতী গোলে সমতা ফেরায় ম্যানইউ। ২৬ মিনিটে ২-১ ব্যবধানে দলকে এগিয়ে দেন ম্যাথিউ ডি লিট।

 

বিরতির ঠিক আগে জাডেনের দ্বিতীয় গোলে ২-২ সমতা ফেরায় ইপসউইচ। তবে সেই সমতা তারা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের গোলে ৩-২ করে ম্যানইউ। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় পায় তারা।