NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ইলন মাস্ককে ৩ মাসের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৯:১৬ পিএম

ইলন মাস্ককে ৩ মাসের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং তিন মাসের মধ্যে স্টারলিংক চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তার (ইলন মাস্ক) এদেশের তরুণ–তরুণীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এই তরুণ প্রজন্মই এই অগ্রগামী প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে।

 

প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে আসুন, আমরা একসঙ্গে কাজ করি।’

তিনি আরো লিখেছেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা, বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে।’

প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্সের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেসএক্স, টেসলা এবং এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।

এই আলোচনায় ভবিষ্যতে সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে আরো অগ্রগতি নিয়ে কথা হয়।

 

এই সফর ও স্টারলিংক চালু করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরো শক্তিশালী হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা করছে সরকার।