NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য তৌহিদের আহ্বান


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৫:০৯ এএম

কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য তৌহিদের আহ্বান

বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, আইটি পেশাদার ও নার্স নিয়োগ করার জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন যাতে তারা সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সাথে দেখা করতে পারেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলাকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সাথে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এই আহ্বান জানান।

বৈঠককালে, পররাষ্ট্র উপদেষ্টা কাতার সরকারকে তার দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

 

পররাষ্ট্র উপদেষ্টা কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় নেতা বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার জন্য কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।

দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ‘সামুদ্রিক অংশীদারির নতুন দিগন্তে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণ করেন।