NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

এবাদত আগে কেন সুযোগ পাননি সেই উত্তর খুঁজছেন তামিম


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
এবাদত আগে কেন সুযোগ পাননি সেই উত্তর খুঁজছেন তামিম

জিম্বাবুয়ে সফরের শুরুতে স্কোয়াডে ছিলেন না এবাদত হোসেন। ওয়ানডে সিরিজ শুরুর পর দুই পেসার ইনজুরি আক্রান্ত হলে তড়িঘড়ি করে উড়িয়ে নেওয়া হয় তাকে। আজ বুধবার (১০ আগস্ট) সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে সুযোগ পান এই ডানহাতি পেসার। জিম্বাবুয়ে সিরিজের আগে উইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকলেও সুযোগ মেলেনি। আজ অভিষেক ক্যাপ মাথায় তোলেন এবাদত।

নিজে অধিনায়ক হলেও তামিম ইকবাল অবাক হয়েছেন, এবাদত কেন এর আগে একাদশে সুযোগ পাননি ভেবে। জিম্বাবুয়ের বিপক্ষ নিজের অভিষেক ম্যাচে ৮ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই পেসারকে প্রশংসা বন্যায় ভাসান তামিম।

 

তামিম বলছিলেন, ‘এবাদত অনেক দিন ধরে দলের সঙ্গে আছে। একাদশে তাকে না দেখে আমি অবাক হয়েছিলাম। তাকে তো অনেক দিন ধরেই দলের সাথে রাখা হচ্ছে। আজ তার সামর্থ্য প্রমাণের জন্য যথার্থ সুযোগ ছিল। শেষ ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছে।’

টি-টোয়েন্টি পর ওয়ানডে সিরিজ হার। আজ তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ধবলধোলাই এড়াতে মাঠে নেমে টাইগাররা। এমন ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। পরে ৮১ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলে দলকে ২৫৬ রানের পুঁজি নেনে দেন আফিফ হোসেন।

 

আফিফের ব্যাটিংয়ে মুগ্ধ তামিম বলেন, ‘একটা পর্যায়ে আমাদের সংগ্রাম করতে হয়েছে। উইকেট আজও ভালো ছিল। আফিফের ব্যাটিং দেখা অনেক স্বস্তির ছিল। আমরা চাপের মুখে ছিলাম। অথচ তার ব্যাটিং দেখে মনেই হয়নি চাপে আছে। অনেক ভালো টাইমিংয়ে খেলছিল। দারুণ ব্যাট করেছে।’

২৫৭ রানের লক্ষ্য দিয়ে ১০৫ জয় পায় বাংলাদেশ। নিজেদের ম্যাচ পরিকল্পনা কেমন ছিল সেটিও বলেন অধিনায়ক, ‘৩০৩ আর ২৯০ রান করে যখন হারবেন তখন ২৫৬ রান ২০০ রানের মতো। আমি ভেবেছিলাম ৩৫ ওভারের মধ্যেই খেলা শেষ করতে পারব। এজন্য ক্রমাগত আক্রমণ করে দেখতে চেয়েছি কী হয়। সৌভাগ্যবশত আমরা দ্রুত ৫টি উইকেটের পতন ঘটাতে পেরেছিলাম। এতে আমাদের কাজ সহজ হয়ে যায়।’