NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৩ এএম

বদলে গেলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি পরিচিত হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ হিসেবে।

আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে।

 

এর আগে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করা হয়।

এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। আগে এই স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটিকে ফুটবল এবং অ্যাথলেটিকসের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর দর্শকধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার।

 

টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সালে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট এই স্টেডিয়ামেই খেলেছিল। পরে এখান থেকে ক্রিকেট সরে যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হওয়ার পর।