NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৮ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল-বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।

 

অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশে তার সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। আল-বুলুশি ঢাকায় নিযুক্ত প্রথম ওমানি রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আল-বুলুশি।

 

এসময় রাষ্ট্রদূত জানান, বর্তমানে প্রায় ৭ লাখ বাংলাদেশি ওমানে কর্মরত রয়েছেন। উপসাগরীয় এ দেশে জ্বালানি খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।

 

প্রধান উপদেষ্টা ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ভিসা চালুর আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।