NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:০১ পিএম

বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার

একুশে বইমেলায় এক স্টলে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি চরম অবমাননার প্রতিফলন। এমন সহিংসতা এ মহান সাংস্কৃতিক আয়োজনের মুক্তচিন্তার চেতনাকে লঙ্ঘন করে। যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়। একুশে বইমেলা আমাদের লেখক ও পাঠকদের প্রতিদিনের মিলনমেলা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সরকার দেশের যে কোনো স্থানে গণহামলার ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।